কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসের এক আয়োজনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজউব ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক করমর্দন বা ফটোসেশনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দুই পক্ষকে নিয়ে শান্তির বার্তার আয়োজন করতে চাইলেও রাজউব তা সরাসরি প্রত্যাখ্যান করেন।
রাজউব স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলি প্রতিনিধিদের আগে ফিফার নীতিমালা ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ফিলিস্তিনের বর্তমান যুদ্ধবিধ্বস্ত অবস্থা ও মানবিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রচণ্ড কষ্টে আছি’। তার এই আবেগপূর্ণ বক্তব্য কনভেনশন সেন্টারের পুরো পরিবেশকে স্তব্ধ করে দেয়। ফিলিস্তিনি ফুটবল প্রধানের এই অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত মানবিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ কোনো লোক দেখানো শান্তি আলোচনা অর্থহীন।
রিপোর্টারের নাম 






















