ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের এক সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বিকাল পৌনে ৪টায় তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদসহ প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে শনিবার ভোরে ঢাকা থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন বিরোধীদলীয় নেতা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

সফরকালে ডা. শফিকুর রহমান জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনা অনুষ্ঠান ও বিভিন্ন সেমিনারে অংশ নেবেন। এছাড়া জাপান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। আগামী ৯ মে সফর শেষ করে তার দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ইয়াবাসহ জেলা তাঁতীদল নেতা আটক, সহযোগীও গ্রেপ্তার

সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬