ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। দেশটির দাবি, ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক সন্ধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ নয় এমন প্রমাণ পাওয়ায় তারা এই আশঙ্কার কথা বলছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন কর্মকর্তাদের বর্তমান কর্মকাণ্ড ও বক্তব্য মূলত সংবাদমাধ্যমনির্ভর। তাদের প্রথম লক্ষ্য তেলের দাম স্থিতিশীল রাখা এবং দ্বিতীয়ত, তারা নিজেরাই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তা থেকে মুক্তি পাওয়া।’
আসাদি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকানদের যেকোনো ধরনের নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’ যুদ্ধবিরতির পরিস্থিতির মধ্যে ইরানের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 























