সংকটগ্রস্ত স্বল্প বাজেটের মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। হোয়াইট হাউসের একটি প্রস্তাব ব্যর্থ হওয়ার পর সংস্থাটি এই ঘোষণা দেয়। শনিবার ভোরে এক বিবৃতিতে স্পিরিট এয়ারলাইন্স জানিয়েছে, সম্প্রতি তেলের দাম বৃদ্ধি এবং অন্যান্য চাপ তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে ‘উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে’।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি জ্বালানি সংকট দেখা দিয়েছে। ইরান যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম আকাশছোঁয়া হওয়ায় দুই বছরেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এয়ারলাইনটি দেউলিয়া হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, ‘কোম্পানির জন্য কোনো অতিরিক্ত তহবিল না থাকায়, স্পিরিটের এই কার্যক্রম গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’ এতে আরও বলা হয়, তাদের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্পিরিটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান সংস্থাটিকে টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসন ৫০০ মিলিয়ন ডলারের একটি উদ্ধার পরিকল্পনা প্রস্তাব করেছিল, যা স্বল্প বাজেটের এই বিমান সংস্থাটিতে সরকারের একটি বড় মালিকানার অংশ এনে দিত। তবে এই প্রস্তাবটি সমালোচনার মুখে পড়ে।
রিপোর্টারের নাম 























