ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফয়সালা হবে রাজপথে: জামায়াত নেতা সেলিম উদ্দিন

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহার তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি সময় থাকতে শুভবুদ্ধির পরিচয় দিয়ে এই সনদ বাস্তবায়ন না করে, তবে এর চূড়ান্ত ফয়সালা রাজপথেই হবে।

শুক্রবার রাজধানীর বারিধারায় আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন অভিযোগ করেন, সরকারের ফ্যাসিবাদী মানসিকতার কারণেই জুলাই বিপ্লবের অর্জনগুলো আজ ঝুঁকির মুখে পড়েছে। তিনি সরকারকে গণভোটের রায় ও জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানানোর আহ্বান জানান।

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের ব্লাড বিভাগ আয়োজিত এই সম্মেলনে আর্তমানবতার সেবায় ব্লাড স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন জোনের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে ‘বেস্ট ব্লাড হিরো অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়। বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে ১০ লাখ টাকার ৭০ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফয়সালা হবে রাজপথে: জামায়াত নেতা সেলিম উদ্দিন

আপডেট সময় : ১২:৫৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬