সাবেক মার্কিন উপ-সহকারী প্রতিরক্ষা সচিব ডেভিড সেডনি মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার ৬০ দিন অতিবাহিত হলেও ট্রাম্প প্রশাসন তাদের নির্ধারিত লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেনি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সব দিক বিবেচনা করলে দেখা যায়, ট্রাম্প প্রশাসনের লক্ষ্যগুলো আসলে অর্জিত হয়নি।’
তিনি আরও জানান যে, তেহরানে ‘শাসন পরিবর্তনের’ যে দাবি ট্রাম্প প্রশাসন করেছিল, তার বিপরীতে ইরানের নেতৃত্ব এখনো বহাল আছে এবং তারা যুদ্ধবিরতির সুযোগে নিজেদের সামরিক বাহিনীকে পুনর্গঠন করছে। সেডনির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প তথ্যের লড়াইয়ে হেরে গেছেন। তিনি বলেন, ‘সমস্যা হলো মার্কিন জনগণের কাছে সঠিক তথ্য থাকা ট্রাম্পের জন্য জরুরি নয়। তিনি অনেক বিষয়েই জনগণের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছেন। এমনকি যুদ্ধে হারলেও তিনি নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন।’
প্রচার-প্রচারণা ছাড়াও, জ্বালানি তেলের দাম আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করেন সেডনি। তিনি বলেন, ‘মার্কিনদের কাছে পেট্রোলের দাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই উচ্চমূল্য অব্যাহত থাকে, তবে ট্রাম্পকে মধ্যবর্তী নির্বাচনে হারের মুখ দেখতে হতে পারে।’ এই বিশ্লেষক মনে করেন, শেষ পর্যন্ত তথ্যের নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের বাজারই ট্রাম্পের ইরান যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে।
রিপোর্টারের নাম 























