ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং হুমকি দেওয়া বন্ধ করে, তবেই ইরান তাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি তার অফিশিয়াল টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথা জানান।
আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি, হুমকিজাতীয় বক্তব্য এবং উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে, তাহলে ইরান আলোচনা চালিয়ে নিতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই বক্তব্য একদিকে যেমন সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়, তেমনই আলোচনার প্রতিও আগ্রহ প্রকাশ করে।
সম্প্রতি তুরস্ক সফরকালে আব্বাস আরাগচি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে, তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।’
রিপোর্টারের নাম 

























