জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সপ্তাহের সরকারি সফরে জাপান যাচ্ছেন। শনিবার দিবাগত রাত তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, এই সফরে বিরোধীদলীয় নেতার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
সফরকালে ডা. শফিকুর রহমান জাপানের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সফর শেষে আগামী ৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। বিরোধীদলীয় নেতা হিসেবে এটি তাঁর গুরুত্বপূর্ণ একটি বিদেশ সফর হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 
























