ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বড় অভিযান: ৬ কোটি টাকার ‘আইস’ জব্দ

সাতক্ষীরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ বা ‘আইস’ এবং বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলারের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২ কোটি ৯৪ লাখ টাকার আইস উদ্ধার করে। একই সময়ে কালিয়ানী বিওপির অপর একটি দল ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের মাদক জব্দ করে। এছাড়া কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা পৃথক অভিযানে কয়েক লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল পার্টস ও শাড়ি উদ্ধার করেছেন।

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত এসব মাদক ও মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে বিজিবির এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বড় অভিযান: ৬ কোটি টাকার ‘আইস’ জব্দ

আপডেট সময় : ১১:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬