ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আশকোনা হজক্যাম্পে হজযাত্রীর রিয়াল চুরি: গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

রাজধানীর আশকোনা হজক্যাম্পে এক হজযাত্রী দম্পতির ব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল এবং নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিবুর রহমান ও নাদিম। শুক্রবার হজক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে অভিনব কায়দায় রিয়াল ও টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হজযাত্রীর ছদ্মবেশ ধারণ করে এক ব্যক্তি এই চুরি সংঘটিত করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার বিমানবন্দর থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা, মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, চুরির এই ঘটনার মূল হোতা আব্দুল মান্নান এখনো পলাতক রয়েছেন। তবে তার স্বজনদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া রিয়াল ও নগদ অর্থ। উল্লেখ্য, চুরির ঘটনার পর ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে ওই হজযাত্রী দম্পতিকে সহায়তা প্রদান করেছিলেন, যাতে তারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব যেতে পারেন। পলাতক মূল আসামিকে গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

আশকোনা হজক্যাম্পে হজযাত্রীর রিয়াল চুরি: গ্রেপ্তার ২, সাড়ে ১৭ হাজার রিয়াল উদ্ধার

আপডেট সময় : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬