ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির সরঞ্জামসহ শুটারগান ও গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে র‍্যাব-১১ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ একাধিক শুটারগান ও গুলি উদ্ধার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর সেতুর পশ্চিম পাশে বালুরগদি সংলগ্ন পিলারের খাদে এই অভিযান চালানো হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালায়। পরে পিলারের খাদে একটি সন্দেহজনক প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পায়। ব্যাগটি তল্লাশি করে উল্লেখিত অস্ত্র, গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

সিদ্ধিরগঞ্জে অস্ত্র তৈরির সরঞ্জামসহ শুটারগান ও গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান

আপডেট সময় : ০৭:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬