ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পাবনায় সাংবাদিককে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতার ভাই ও সহযোগীরা

পাবনার ভাঙ্গুড়ায় এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার ভাই ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত সাংবাদিক শাহিবুল ইসলাম পিপুল দৈনিক যুগান্তর ও বাংলা ট্রিবিউনের স্থানীয় প্রতিনিধি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত সাংবাদিক পিপুলের ছোট ভাই ইয়াসিন আলী সামীকে তুলে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে। পূর্ববিরোধের জেরে ছাত্রদলের কয়েকজন কর্মী সামীকে তুলে নিয়ে একটি কলেজে আটকে রেখে মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পিপুল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিলে ক্ষিপ্ত হন অভিযুক্তরা।

পিপুলের দাবি, ফেসবুক পোস্টের বিষয়ে কথা বলার বাহানায় তাকে বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজের ভাই শরীফের নেতৃত্বে ১৫-২০ জন তার ওপর হামলা চালায় এবং তাকে শারীরিক লাঞ্ছিত করে। তবে অভিযুক্ত শরীফ মারধরের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তারা কেবল পূর্বের একটি ঘটনার বিষয়ে কথা বলতে গিয়েছিলেন।

পৌর বিএনপি নেতা সাইদুল ইসলাম বুরুজ জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। তিনি উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানিয়েছেন, সাংবাদিকের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

পাবনায় সাংবাদিককে মারধরের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতার ভাই ও সহযোগীরা

আপডেট সময় : ০৬:৩৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬