গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিনের পলাতক ও ১৮ মামলার আসামি যোবায়ের হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যোবায়ের চাপাইর ইউনিয়ন পরিষদের একজন সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চুরি, ডাকাতি ও বন আইনসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 























