ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শ্রীপুরে বিশ্বাসভঙ্গ: ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের সুযোগ নিয়ে বাড়ির মালিকের ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হাওলাদার নামের এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার জানায়, বাবুলকে তারা পরিবারের সদস্যের মতো বিশ্বাস করতেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এনজিও থেকে ঋণ পাইয়ে দিয়ে এবং বিভিন্নভাবে সহায়তা নিয়ে টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে পালিয়েছেন তিনি।

ভুক্তভোগী বাড়ির মালিক আছমা আক্তার জানান, অটোরিকশা ও সিএনজি কিনে দেওয়ার কথা বলে বাবুল তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। সম্প্রতি আছমা আক্তার পরিবারের প্রয়োজনে বাইরে গেলে সেই সুযোগে বাবুল তার বাসা ছেড়ে উধাও হয়ে যান। শুধু তাদের নয়, স্থানীয় আরও অনেকের কাছ থেকে ধার নিয়ে তিনি আত্মগোপন করেছেন। বর্তমানে ঋণের চাপে দিশেহারা ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের সহযোগিতা কামনা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

শ্রীপুরে বিশ্বাসভঙ্গ: ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া

আপডেট সময় : ০৩:১৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬