সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রতিবছর শত শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁধগুলোকে অপরিকল্পিত ও পরিবেশ বিধ্বংসী বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি অভিযোগ করেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রেখেই এসব বাঁধ নির্মাণ করা হচ্ছে, যার ফলে কৃষকরা প্রতিবছর চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সম্প্রতি সুনামগঞ্জের শাল্লা এলাকার একটি হাওর পরিদর্শনকালে তিনি বলেন, অতিবৃষ্টির কারণে বোরো ধান তলিয়ে গেছে এবং ধানে পচন ধরেছে। কৃষকদের সারা বছরের কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ায় পুরো এলাকায় হাহাকার ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গবাদি পশুর খাদ্য সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তিনি অবিলম্বে হাওর অঞ্চলের নদী ও খাল খননের দাবি জানান যাতে বর্ষার পানি দ্রুত নেমে যেতে পারে। একইসাথে সুনামগঞ্জকে পরিবেশগত দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 

























