ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে যানজটে আটকা পড়া প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তীব্র যানজটে আটকে থাকা অবস্থায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন লিয়াকত হোসেন (৬৫) নামে এক প্রাইভেটকার চালক। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়াকত হোসেন চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।

জানা গেছে, লিয়াকত হোসেন চাঁদপুর থেকে একটি গাড়ি চালিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। কাজলা এলাকায় যানজটে আটকা পড়লে ৪ থেকে ৫ জনের একটি ছিনতাইকারী দল তার কাছে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন, আহত চালক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যাত্রাবাড়ী এলাকায় রাতের বেলা যানজটের সুযোগ নিয়ে ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

যাত্রাবাড়ীতে যানজটে আটকা পড়া প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

আপডেট সময় : ০২:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬