ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার: উদ্ধার ড্রোন ও আগ্নেয়াস্ত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে আপন দুই ভাইও রয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে পরিচালিত ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি ও ড্রোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের আস্তানা থেকে উগ্রবাদী মতাদর্শের বেশ কিছু বই জব্দ করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির বিষয়টি স্বীকার করেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উগ্রবাদ বিরোধী নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

রাজধানীতে উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার: উদ্ধার ড্রোন ও আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ১২:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬