ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শ্রীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, আটক ১

গাজীপুরের শ্রীপুরে পাঁচটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে ডালিম মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বেড়াইদেরচালা সিএন্ডবি বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জবাই করা ঘোড়ার মাংসের অবশিষ্টাংশ ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তির দাবি, ঘোড়াগুলো জামালপুর থেকে কিনে আনা হয়েছিল এবং এর একটি বড় অংশ আগেই ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে অসাধু চক্র নিয়মিত ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

শ্রীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, আটক ১

আপডেট সময় : ১১:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬