ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ১৫ জুন ধর্মঘটের ডাক

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট। তারা জানিয়েছে, ২০২৬-২০২৭ অর্থবছরের আসন্ন জাতীয় বাজেটে এই দাবির প্রতিফলন না ঘটলে আগামী ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা অভিযোগ করেন, বছরের পর বছর পার হলেও সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের বিষয়টি আজও বাস্তবায়ন হয়নি। অথচ মাদরাসা শিক্ষার মান উন্নয়নে ১৯৮৪ সাল থেকেই বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন দিয়ে আসছে। অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত সব মাদরাসা জাতীয়করণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় চলমান বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ৬০ দিনে ৯ খুন: জনমনে তীব্র আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ১৫ জুন ধর্মঘটের ডাক

আপডেট সময় : ১১:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬