রংপুরের তারাগঞ্জে পরিবেশ আইন অমান্য করে পুরাতন টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল উৎপাদনের দায়ে ‘ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খিয়ারজুম্মা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ ছিল, জনবসতিপূর্ণ এলাকায় কারখানাটি গড়ে তোলায় বিষাক্ত ধোঁয়া ও তীব্র দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে কারখানাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে যথাযথ অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি আর পরিচালনা করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























