ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাদারীপুরের ডাসারে সরকারি ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি কর্মসূচির ৪২২ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চালের এই চালানটি আটক করা হয়। জব্দকৃত চালগুলো সাধারণ চালের চেয়ে ভিন্ন, যা দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টিমান নিশ্চিত করতে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এবং খোলা বাজারে বিক্রি করা আইনত নিষিদ্ধ।

চাল জব্দ হওয়ার পর এর মালিকানা দাবি করেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি দাবি করেন, চালগুলো গোপালগঞ্জে নেওয়া হচ্ছিল এবং অনুমতি ছাড়া রাইস মিল থেকে বের করা তার ভুল ছিল। তবে স্থানীয়রা এ ঘটনায় গভীর তদন্তের দাবি জানিয়েছেন। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানিয়েছেন, সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক ছাপিয়ে শুরু হলো বিশ্বকাপ, নতুন বাস্তবতার মুখোমুখি আয়োজকরা

মাদারীপুরের ডাসারে সরকারি ভিজিডির ৪২২ বস্তা চালসহ ট্রাক জব্দ

আপডেট সময় : ১১:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬