বগুড়ার শেরপুরে সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মির্জাপুর ফ্লাইওভার ও সারিয়াকান্দি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং চুরি হওয়া পাঁচটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল কহিতকুল গ্রামের এক কৃষকের গোয়ালঘরের দেয়াল ভেঙে চক্রটি পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তকারী দল প্রথমে চারজনকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সারিয়াকান্দি থেকে চক্রের আরেক সদস্য আকাশকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া গরুগুলো ভুক্তভোগী কৃষক শনাক্ত করেছেন। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানিয়েছেন, এই চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 























