জাতীয় সংসদে শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ স্নেহ ও সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছেন যে, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, নকল বা জালিয়াতি বরদাশত করা হবে না।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “সোনামনিরা লেখাপড়া করতেই হবে। নকল, প্রশ্নফাঁস বা অন্য কোনো জালিয়াতির পথ এখন থেকে পুরোপুরি বন্ধ।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং তাদের নৈতিকভাবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রীর নকল বিরোধী কঠোর অবস্থান ও বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। এবারের সংসদীয় অধিবেশনেও তিনি তার সেই অবস্থান পুনর্ব্যক্ত করে স্পষ্ট বার্তা দিলেন যে, দেশের শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কমুক্ত করতে সরকার বদ্ধপরিকর।
রিপোর্টারের নাম 






















