বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম বাতিল চেয়ে করা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামিরা আগেই অব্যাহতি পাওয়ায় তাদের সহযোগী হিসেবে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলাটি চালিয়ে যাওয়ার আইনগত ভিত্তি নেই বলে আইনজীবীরা দাবি করেন। ২০০৮ সালে দায়ের করা এই মামলায় বড়পুকুরিয়া খনির ব্যবস্থাপনা ও ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে মোয়াজ্জেম হোসেনের ক্ষেত্রে মামলার কার্যক্রম বাতিল বলে গণ্য হবে।
রিপোর্টারের নাম 






















