ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্সের সমাপনী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে সিভিল এভিয়েশন একাডেমিতে আয়োজিত ‘এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স-২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। গত ১২ এপ্রিল থেকে শুরু হওয়া এই কোর্সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণকালে বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থাপনার আধুনিক কৌশল, ঝুঁকি বিশ্লেষণ, যাত্রী ও মালামাল স্ক্রিনিং, বিস্ফোরক শনাক্তকরণ এবং আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার (ICAO) নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তীসহ এভিয়েশন খাতের অভিজ্ঞ বিশেষজ্ঞরা এই কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের রায়পুরে ৬০ দিনে ৯ খুন: জনমনে তীব্র আতঙ্ক, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্সের সমাপনী

আপডেট সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬