দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ এবং বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় লোকসংগীত শিল্পী ইসরাত জাহান জুঁই দীর্ঘ বিরতি কাটিয়ে ফের গানে ফিরেছেন। সম্প্রতি তার কণ্ঠে দুটি নতুন মৌলিক ফোক গান প্রকাশিত হয়েছে, যা ইতিমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
জুঁইয়ের নতুন প্রকাশিত গান দুটির একটির শিরোনাম ‘যার অন্তর ভালা, রূপের দরকার নাই’ এবং অন্যটি ‘মানুষ চেনা বড় দায়’। প্রথম গানটির কথা লিখেছেন রূপচান্দ এবং সুর করেছেন পাগল মুস্তাক। দ্বিতীয় গানটির গীত রচনায় ছিলেন মল্লিক রাসেল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। গান দুটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলসহ ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
নতুন গান প্রসঙ্গে জুঁই জানান, তিনি লোকগান গাইতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দেশের ভেতরে ও বাইরে স্টেজ শোগুলোতে ফোক গানের মাধ্যমেই তিনি শ্রোতাদের বিপুল ভালোবাসা পান। সরকারি সংগীত কলেজ থেকে লোকসংগীতে স্নাতক সম্পন্ন করা এই শিল্পী বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত। বড় পর্দায়ও তার কণ্ঠের পদচারণা রয়েছে; ‘শুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষয় খাওয়াইলা’র মতো চলচ্চিত্রে তিনি প্লেব্যাক করেছেন।
রিপোর্টারের নাম 

























