ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা ববিতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী ববিতা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ২৬ জুলাই হলিউডের পাদদেশে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের কোনো বড় সংগঠনের কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই বরেণ্য শিল্পী।

ববিতা বলেন, প্রবাসীদের এই আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও আলোকিত করবে। আয়োজক প্রতিষ্ঠান আনন্দ মেলার পক্ষ থেকে জানানো হয়েছে, ববিতাকে ঘিরে বিশেষ পরিকল্পনা রয়েছে এবং তার এই সম্মানে ভূষিত হওয়ার খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে ৫ আগস্ট দিনটিকে ‘ববিতা ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত একাধিক

যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন চিত্রনায়িকা ববিতা

আপডেট সময় : ০২:১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬