শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ২০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতের অর্থায়নে এই সামগ্রীগুলো প্রদান করা হয়। এর মধ্যে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, ফুটবল, দাবা ও লুডুসহ বিভিন্ন সরঞ্জাম ১১০টি প্রাথমিক বিদ্যালয়, ৩৩টি মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং এতিমখানায় বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষ করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























