ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা: মেডিকেল ক্যাম্প স্থাপন

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত বাহারছড়া, ছনুয়া ও কাথারিয়া এলাকায় পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বানভাসি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার দিনব্যাপী বাহারছড়া ইউনিয়নে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রমে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. ফজলে রাব্বি এবং চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, ডা. সাইফুল আমিন, ডা. সৌরভ দেব বাপ্পি, ডা. রাশেদুল ইসলাম, ডা. জুলকার নাইন, ডা. পিনাকী দাশ, ডা. মিফতুল মান্নান খান, ডা. উপাসনা বড়ুয়া এবং ডা. লুবা বিনতে আহমেদসহ একদল অভিজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। স্বাস্থ্য পরিদর্শক (এইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এসআই), ইউনিয়নের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং স্বাস্থ্য সহকারীরা তাদের সহযোগিতা করেন।

মেডিকেল ক্যাম্প থেকে বন্যার্তদের মধ্যে বিনামূল্যে ওরস্যালাইন, মেট্রোনিডাজল ট্যাবলেট, অ্যান্টিআলসার ক্যাপসুল এবং আয়রন-ফলিক অ্যাসিড ট্যাবলেটসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়। বন্যাকবলিত এলাকার অসংখ্য নারী, পুরুষ ও শিশু এই স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পান।

বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সি এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই মানবসেবামূলক কার্যক্রম আল্লাহ কবুল করুন এবং বন্যাদুর্গত সব মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী স্প্যানিশ ফুটবল দলের রাজকীয় সংবর্ধনা: মাদ্রিদের রাজপথে লাখো মানুষের উল্লাস

বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা: মেডিকেল ক্যাম্প স্থাপন

আপডেট সময় : ০৯:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬