ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

চট্টগ্রামের অসাম্প্রদায়িক চেতনা ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ অবস্থানকে দেশের উন্নয়নের বড় শক্তি হিসেবে অভিহিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম সমিতি, ঢাকার নতুন নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম তার ইতিহাস, ঐতিহ্য ও আন্দোলনের জন্য দেশজুড়ে সমাদৃত। এই অঞ্চলের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখা একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধিতে আমি সবসময় পাশে থাকব। চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণে এবং অঞ্চলটির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে সমিতির বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬