ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চিকিৎসকদের ওপর সহিংসতা স্বাস্থ্যব্যবস্থার জন্য হুমকি: ডা. রফিক

চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের সহিংসতা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ও রোগীর অধিকারের ওপর চরম হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। সোমবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘চিকিৎসক সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ডা. রফিক বলেন, চিকিৎসা ক্ষেত্রে জটিলতা বা মৃত্যু অনাকাঙ্ক্ষিত হলেও এর প্রতিক্রিয়ায় চিকিৎসকদের হেনস্তা, মারধর বা জিম্মি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত ৫ আগস্টের পরবর্তী সময়ে স্বাস্থ্যখাতে অস্থিতিশীলতা বেড়েছে উল্লেখ করে তিনি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আনসার মোতায়েনের সরকারি উদ্যোগকে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতকরণে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের মতলবে মাদকবিরোধী সমাবেশ

চিকিৎসকদের ওপর সহিংসতা স্বাস্থ্যব্যবস্থার জন্য হুমকি: ডা. রফিক

আপডেট সময় : ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬