ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে মা ও শিশুর পুষ্টি নিরাপত্তায় ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মা ও শিশুর পুষ্টি মান উন্নয়ন এবং অণুপুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের এক বিশেষ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভার পাশাপাশি এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন। বক্তারা গ্রামীণ পর্যায়ে মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীমউদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এছাড়া দি হাঙ্গার প্রজেক্ট, কেয়ার বাংলাদেশ এবং আইডিই বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

সুনামগঞ্জে মা ও শিশুর পুষ্টি নিরাপত্তায় ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬