ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাস্তব ভ্রমণগল্প নিয়ে নির্মিত হচ্ছে ১০টি চলচ্চিত্র

দেশের পর্যটন ও বিনোদন অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে শুরু হয়েছে ‘চলো ঘুরে আসি’ এবং ট্যালেন্ট হান্ট প্ল্যাটফর্ম ‘ফেস অব টুমোরো’। এই মেগা প্রজেক্টের মাধ্যমে দেশের ১০টি অপ্রচলিত পর্যটন এলাকায় ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হবে। সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিশেষ উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, সংগৃহীত ৬০০টিরও বেশি বাস্তব ভ্রমণগল্প থেকে বাছাইকৃত সেরা ১০টি গল্প নিয়ে চলচ্চিত্রগুলো তৈরি করবেন দেশের ১০ জন খ্যাতিমান নির্মাতা। এই প্রজেক্টের আওতায় নতুন অভিনয়শিল্পী খুঁজে বের করতে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম চালানো হবে। নির্বাচিতদের ২০ দিনের বিশেষ গ্রুমিং শেষে চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়া হবে। ২০২৬ সালের বিশ্ব পর্যটন দিবসে চলচ্চিত্রগুলো একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাস্তব ভ্রমণগল্প নিয়ে নির্মিত হচ্ছে ১০টি চলচ্চিত্র

আপডেট সময় : ০৪:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬