ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় একটি ভাড়া বাসা থেকে শেখ রাজু ইসলাম নামে এক সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর সদরের কোর্টপাড় এলাকার একটি ফ্ল্যাট থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজু ইসলাম গোপালগঞ্জ সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সপরিবারে ভাঙ্গার ওই বাসায় ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী হ্যাপী আক্তার স্কুলে চলে যান। বিকেলে তাদের শিশুকন্যা রুমে ঢুকে বাবাকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার শুরু করে। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে নিচে নামান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল সম্পন্ন করে এবং ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদত্যাগের পর মো. সাহাবুদ্দিনের জন্য নির্ধারিত আজীবন সুযোগ-সুবিধা

ফরিদপুরের ভাঙ্গায় সরকারি শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬