ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের ৫৮ জেলার ওপর দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ জেলায় বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

এদিকে, আবহাওয়ার অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

দেশের ৫৮ জেলায় শক্তিশালী কালবৈশাখীর পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০১:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬