দিনাজপুরের পার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই কংগ্রেসটি ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় কুমার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস কুমার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ।
কর্মশালায় কৃষির উপর একটি ধারণাপত্র পাঠ করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবুল হাসিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাবর্তীপুর উপ-কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান, ফারুক আহম্মেদ এবং শাহাবুদ্দিন। এই কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো কৃষি খাতের উন্নয়ন এবং পুষ্টি ও উদ্যোক্তা বিষয়ক স্থিতিশীলতা বৃদ্ধি করা।
রিপোর্টারের নাম 
























