ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সাতক্ষীরায় পুকুর থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, নেপথ্যে ছিনতাইয়ের সন্দেহ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা (বউবাজার) এলাকায় বীথিকা রানী ঘোষ নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে বাড়ির অদূরে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

নিহত বীথিকা রানী ওই এলাকার মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী এবং দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মুদি দোকান পরিচালনা করে আসছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় তিনি দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, বীথিকা রানীর শরীরে থাকা স্বর্ণের চেইন, দুল ও রুলি খুঁজে পাওয়া যায়নি। এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে তাদের অভিযোগ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে মেক্সিকোর শুভ সূচনা: দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে পরাজিত

সাতক্ষীরায় পুকুর থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, নেপথ্যে ছিনতাইয়ের সন্দেহ

আপডেট সময় : ০১:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬