ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মো. আবু বকর সিদ্দিক (৩৫)। তিনি উপজেলার ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের খোয়াজপুর গ্রামের মৃত হাজি আমিন উল্লাহর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৫-৭ জন দুর্বৃত্ত আবু বকর সিদ্দিককে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশে পুকুর পাড়ের একটি মাঠে তার মুখে গামছা পেঁচিয়ে লোহার রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম: রাজনৈতিক উত্তেজনা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১১:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬