ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে ভোজ্য তেল মজুত করায় ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে র‍্যাব-১১ এর অভিযানে এই জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে তেল মজুত করার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার করে ভেজাল পণ্য বাজারজাত করে আসছিল। এ সময় কারখানা থেকে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়। জনস্বার্থে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত, এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬