ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নির্বাচনে ২০ কোটি খরচ, কমিটিতে ১০ কোটি চান যুবদল নেতা

কুমিল্লার চান্দিনায় সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম বলেছেন, ‘আপনি গত জাতীয় সংসদ নির্বাচনে ২০ কোটি টাকা নষ্ট করেছেন। এবার চান্দিনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের জন্য ১০ কোটি টাকা খরচ করে সকল অঙ্গ সংগঠনের কমিটি আপনার আন্ডারে নিয়ে আসুন।’ তার এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত শনিবার চান্দিনা পৌর অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আয়োজনে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে মনিরুল ইসলাম এই মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা উত্তর জেলা যুবদলের একজন সাবেক নেতা বলেন, ‘কমিটি আনতে টাকা লেনদেনের বক্তব্য দিয়ে সে সংগঠনকে বিতর্কিত করেছে।’ তিনি এই মন্তব্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

এই বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম দাবি করেন, তিনি সরাসরি এমন কথা বলেননি। তার ভাষ্যমতে, তিনি বলেছেন, ‘যদি ২০ কোটি টাকা খরচ করে থাকেন, তাহলে কমিটি করার জন্য ১০ কোটি টাকা খরচ করে কমিটি আনবেন।’ তবে, এ বিষয়ে সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চান্দিনা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন আতিকুল আলম শাওন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

নির্বাচনে ২০ কোটি খরচ, কমিটিতে ১০ কোটি চান যুবদল নেতা

আপডেট সময় : ০৯:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬