আগামী মাসে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা এসেছে চিত্রনায়িকা শবনম বুবলী ও জিয়াউল রোশান অভিনীত নতুন সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’। তবে সিনেমার মুক্তির তারিখ প্রায় চূড়ান্ত হলেও এর প্রচারণায় অংশ নিচ্ছেন না দুই প্রধান তারকা, যা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটির নাম প্রথমে ছিল ‘পুলসিরাত’। সেন্সর বোর্ডে নাম নিয়ে আপত্তি ওঠায় পরবর্তীতে এটি ‘সর্দার বাড়ির খেলা’ নামে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পাতায় ট্রেলার প্রকাশের মাধ্যমে সিনেমাটি মুক্তির ঘোষণা দেয়, যেখানে আগামী ৮ মে মুক্তির সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিনেতা জিয়াউল রোশান জানান, ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণা— কোনোটিই তাকে আগে জানানো হয়নি। তাই তিনি প্রচারণায় যুক্ত হতে পারেননি। রোশান আরও বলেন, মুক্তির তারিখও পরিবর্তন হতে পারে এবং কিছু বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সব ঠিক হলে তিনি প্রচারণায় অংশ নেবেন।
অন্যদিকে, সিনেমার পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন, চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে দেশের বাইরে থাকায় প্রচারণায় অংশ নিতে পারছেন না।
রিপোর্টারের নাম 

























