ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

লাকী আখন্দের অপ্রকাশিত সুরে গাইলেন স্বরলিপি

কিংবদন্তি সুরস্রষ্টা ও সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নবম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রকাশ পেয়েছে একটি নতুন মৌলিক গান। গানটির শিরোনাম ‘না দুঃখ দিয়ে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি। গানটি লিখেছেন গোলাম মুর্শেদ এবং এর সুর করেছিলেন প্রয়াত লাকী আখন্দ নিজেই, যা এতদিন অপ্রকাশিত ছিল।

গানটি প্রকাশের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে স্বরলিপি বলেন, লাকী আখন্দের মতো গুণী শিল্পীর সুর করা গানে কণ্ঠ দেওয়া আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। গীতিকার গোলাম মুর্শেদের কাছে থাকা অপ্রকাশিত সুরের ভাণ্ডার থেকে গানটি গাইতে পেরে আমি আপ্লুত। গানটির গভীরতা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে এবং আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। উল্লেখ্য, সঙ্গীত ক্যারিয়ারের ধারাবাহিকতায় সম্প্রতি তিনি বাংলাদেশ বেতার ও বিটিভির বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত অংশ নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

লাকী আখন্দের অপ্রকাশিত সুরে গাইলেন স্বরলিপি

আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬