ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: দুই চিকিৎসককে শোকজ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে দুই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হানের আকস্মিক পরিদর্শনে এই অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনে দেখা যায়, বহির্বিভাগে তিনজন চিকিৎসকের দায়িত্ব থাকলেও দুইজন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অনুপস্থিত ছিলেন। হাজিরা খাতায় স্বাক্ষরের ক্ষেত্রেও ব্যাপক গরমিল লক্ষ্য করা গেছে।

অভিযানে হাসপাতালের অন্যান্য অনিয়মও উঠে আসে। ইসিজি পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, বিষক্রিয়ার রোগীদের চিকিৎসায় অনৈতিক লেনদেন এবং জেনারেটর ব্যবহার না করার মতো গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ডা. জাহিদ রায়হান জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। সরকারি নিয়ম অমান্য করে সপ্তাহে মাত্র দুই-তিন দিন অফিস করা চিকিৎসকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: দুই চিকিৎসককে শোকজ

আপডেট সময় : ০৬:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬