ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী জামিল হত্যাকাণ্ড: জামালপুরে শোকের ছায়া

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের নৃশংস মৃত্যুতে তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে শোকের মাতম চলছে। ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি গবেষণারত লিমনের দেহের অবশিষ্টাংশ ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লিমনের সাবেক রুমমেট হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জামিল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের ছেলে। জানা গেছে, গত ১৬ এপ্রিল থেকে জামিল ও তার সহপাঠী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ ছিলেন। লিমনের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দ্রুত তদন্ত দাবি করেছেন। লিমনের অকাল মৃত্যুতে এলাকায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিভিতে আজকের খেলা: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের নারী টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি

যুক্তরাষ্ট্রে পিএইচডি শিক্ষার্থী জামিল হত্যাকাণ্ড: জামালপুরে শোকের ছায়া

আপডেট সময় : ০৯:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬