ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমান মুজিব (২৬) এর লাশ একদিন পর ফেরত দিয়েছে ভারত। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে লাশটি ফেরত দেওয়া হয়। এ সময় নিহতের স্বজন, পুলিশ প্রশাসন, বিজিবি, বিএসএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস। উল্লেখ্য, শুক্রবার বিকেল ৫টার পর দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে ভারতীয় বিএসএফের গুলিতে দত্তগ্রামের আজিজুর রহমানের ছেলে মজিব নিহত হন। পরে বিএসএফ ও ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে ভারতের উনকোটি হাসপাতাল মর্গে নিয়ে যায়। ৪৬ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মা, বোন ও স্বজনদের দাবি, মনু নদীতে মাছ ধরতে গেলে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ-র চোখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট: জনকল্যাণমুখী ও ব্যবসাবান্ধব

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ফেরত

আপডেট সময় : ১০:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬