ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে ৪৭ পদে নিয়োগ, আবেদন শুরু ২৭ এপ্রিল

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) সম্প্রতি তাদের বিভিন্ন বিভাগে স্থায়ী ও চুক্তিভিত্তিক মোট ১৬টি ক্যাটাগরিতে ৪৭টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২৭ এপ্রিল থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থায়ী পদের মধ্যে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ ও মহিলা), প্ল্যান্ট অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান, ট্রান্সপোর্ট সুপারভাইজার, পিসি অপারেটর (কোরিয়ার) এবং জুনিয়র টেকনিশিয়ান। এছাড়াও চুক্তিভিত্তিক পদেও জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদনকারীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ২৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। পদভেদে সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা থেকে ৩৩৫ টাকা পর্যন্ত ফি প্রযোজ্য হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে এবং শেষ হবে ১৮ মে ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য এবং অনলাইন আবেদনের পদ্ধতি জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল ইস্যুতে লেবাননে গভীর বিভেদ: মুখোমুখি সরকার ও হিজবুল্লাহ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে ৪৭ পদে নিয়োগ, আবেদন শুরু ২৭ এপ্রিল

আপডেট সময় : ০৮:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬