ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচন

জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক পদে শেখ রুহুল আমিন নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হান্নান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. বিপ্লব মোল্লা এবং সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম জয়লাভ করেছেন। তবে কোষাধ্যক্ষ পদে প্রার্থীরা সমান ভোট পাওয়ায় ওই পদের ফলাফল আপাতত অমীমাংসিত রাখা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও বিল্লাল হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বিগত দুই বছর এই ইউনিয়নের নেতৃত্বে ছিলেন রিপন চৌধুরী ও মো. জাহাঙ্গীর। নতুন কমিটির মাধ্যমে কর্মচারীদের দাবি ও অধিকার আদায়ের কার্যক্রম পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

জাতীয় প্রেস ক্লাব কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচন

আপডেট সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬