ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতি: জনতার হাতে আটক ৪

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের হাতে চারজন আটক হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার সিকিরবাজার এলাকার বান্দর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ডাকাতদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আটককৃতরা হলেন—রবিউল ঢালী, ইলিয়াছ, পারভেজ ও জহির। তারা বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দলটি একটি মাইক্রোবাসে করে ওত পেতে ছিল। এ সময় স্বর্ণ ব্যবসায়ী দুই ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে তুলে নেয় তারা। পরে ছোট ভাইকে মারধর করে ফেলে রেখে বড় ভাইকে স্বর্ণালংকারসহ নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাছ ফেলে সড়ক অবরোধ করেন। জনতা ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। পরবর্তীতে পুলিশের তিন ঘণ্টার অভিযানে আরও দুই সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক ও হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতি: জনতার হাতে আটক ৪

আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬