ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে কোস্ট গার্ড অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক কুখ্যাত মানব পাচারকারীকে আটক করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই সময় ইয়াসিন (২৮) নামে এক ব্যক্তিকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তলসহ আটক করা হয়। আটক ইয়াসিন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা এবং আনজল হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ইয়াসিন দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে হত্যাসহ মানব পাচারের একাধিক মামলা রয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তারা আরও জানিয়েছে যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মানব পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখছে সরকার

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

আপডেট সময় : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬