রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোনাপাড়া ফুডপ্লেক্স সংলগ্ন এলাকায় এই হামলার শিকার হন ব্যবসায়ী আবুল কালাম (৫০)।
আহত ব্যবসায়ীর স্বজনরা জানান, রাতে দোকান বন্ধ করে ব্যাগভর্তি টাকা নিয়ে বাসায় ফেরার পথে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তাকে পেছন থেকে আক্রমণ করে। হামলাকারীরা তার মাথা ও মুখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিয়ে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















